'যমজ' এবার কক্সবাজারে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যমজ’ নাটকে তিন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম
‘যমজ’ নাটকে তিন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম

ঈদে একটি নাটকে একই সঙ্গে বাবা ও তাঁর দুই ছেলের চরিত্রে দেখা যায় মোশাররফ করিমকে। নাটকটির নাম ‘যমজ’। কয়েক বছর ধরে ঈদে এমন তিনটি চরিত্রের রসায়ন নিয়েই নির্মিত হচ্ছে নাটকটি। এরই মধ্যে ‘যমজ’-এর ছয়টি সিক্যুয়েল প্রচারিত হয়েছে। আসছে ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ৭ নম্বর সিক্যুয়েলের। আগের ‘যমজ’-এ ঢাকা আশপাশে এলাকায় শুটিং হলেও এবারের ‘যমজ’-এর খেলা জমেছে কক্সবাজারে। সেখান আজ থেকে ‘যমজ-৭’-এর শুটিং শুরু হয়েছে। বেশ কয়েকটি নাটকের শুটিংয়ের জন্য গত সপ্তাহ থেকে সেখানে আছেন মোশাররফ করিম। আছেন ‘যমজ’-এর লেখক অনিমেষ আইচও। গতকাল শনিবার পৌঁছে গেছেন পরিচালক আজাদ কালাম ও এবারের অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা।

কক্সবাজার থেকে নাটকটির নির্মাতা আজাদ কালাম বলেন, ‘আজ সকাল থেকে “যমজ” নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিয়েছি আমরা। এবারের “যমজ”-এ দর্শক অন্য রকম একটি গল্প পাবেন।’

‘যমজ’ প্রচারিত হবে ঈদ অনুষ্ঠানমালায়, আরটিভিতে।