'রঙ্গিলা রঙ্গশালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রঙ্গিলা রঙ্গশালা’ অনুষ্ঠানের উপস্থাপক নওশাবা
‘রঙ্গিলা রঙ্গশালা’ অনুষ্ঠানের উপস্থাপক নওশাবা

হুট করেই আজ দুপুরের পর খবরটা দিলেন নওশাবা। নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন তিনি। ‘রঙ্গিলা রঙ্গশালা’ নামের এ অনুষ্ঠানটি প্রচারিত হয় বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে। অনুষ্ঠানটি নিয়ে এ অভিনেত্রী বললেন, পুরোপুরি বিনোদনমূলক সাপ্তাহিক অনুষ্ঠান এটি। একেক সপ্তাহে একেকটি বিষয় নিয়ে অনুষ্ঠানটি করা হয়। যেমন আজকের বিষয় ‘আইটেম সং’। অনুষ্ঠানটি পরিকল্পনা ও প্রযোজনা করেছেন সামিয়া রহমান। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত নয়টায়।
আজকের পর্ব প্রসঙ্গে নওশাবা বলেন, ‘পুরো অনুষ্ঠানটিতে আমরা আইটেম গান নিয়ে কথা বলেছি। কীভাবে আইটেম গান এল, কোন ধরনের সিনেমায় আইটেম গান বেশি থাকে—সবকিছু নিয়েই আলোচনা করা হয়েছে অনুষ্ঠানে।’