'লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম

মহান মে দিবস উপলক্ষে লাখো কণ্ঠে কবিতা পাঠের আয়োজন করেছে করেছে নজরুল চর্চা কেন্দ্র ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ‘বিএনসিসি’। লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা শিরোনামের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ (শারীরিক শিক্ষা কেন্দ্রে)। এতে বিএনসিসির প্রায় ২০ হাজার সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সাধারণ অনেকেই উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামে ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করা হবে।
এ ছাড়া অতিথি হিসেবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামের অনুষ্ঠানটি সরাসরি বিকেল ৪টা ১০ মিনিটে প্রচারিত করবে এটিএন বাংলা।