'সত্তরের দশক'-এর এক জুটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি দেখতে পুরোনো দিনের মনে হলেও এতে থাকা শিল্পীরা এ সময়েরই। এটি অপূর্ব ও প্রীতি অভিনীত হ্যাপিনেস নাটকের দৃশ্য
ছবিটি দেখতে পুরোনো দিনের মনে হলেও এতে থাকা শিল্পীরা এ সময়েরই। এটি অপূর্ব ও প্রীতি অভিনীত হ্যাপিনেস নাটকের দৃশ্য

নাটকে সত্তরের দশকের জুটির সাজপোশাকে অভিনয় করলেন অপূর্ব ও সানজিদা প্রীতি। নাটকের নাম হ্যাপিনেস। আসাদুজ্জামান সোহাগের রচনা ও তপু খানের পরিচালনায় কয়েক দিন আগে নাটকটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, গুলশান ও বনানীতে।

নাটকটিতে অপূর্বকে দেখা যাবে সত্তরের দশকের অভিনয়শিল্পীদের সাজপোশাকে। সানজিদা প্রীতিকেও একই রকমভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু সাজপোশাকই নয়, নাটকের জন্য তোলা স্থিরচিত্রগুলোও পুরোনো ধাঁচের। নির্মাতা এর কারণ হিসেবে বললেন, নাটকের গল্পের কারণেই এমনটা করা হয়েছে। দর্শক দেখতে বসলেই এটা বুঝবেন।

অপূর্ব বললেন, ‘নাটকটিতে আমি তিনটি চরিত্রে অভিনয় করেছি।
নাটকে ওই সময়ের চরিত্রে অভিনয় করার প্রস্তুতির ব্যাপারে এই অভিনেতা বললেন, ‘শুটিংয়ের আগে সত্তর-আশির দশকের বেশ কয়েকটি সিনেমা দেখেছি। যেমন: সারেং বউ, আবার তোরা মানুষ হসহ আরও বেশ কয়েকটি ছবি। তা ছাড়া নির্মাতার একটা বড় সহযোগিতাও ছিল। এ কারণেই পেরেছি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন ফখরুল বাশার, নিশা প্রমুখ। নির্মাতা জানালেন, নাটকটি শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে।