'সুলতান সুলেমান'-এর পর 'কসেম সুলতান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচারের অপেক্ষায় আছে ‘কসেম সুলতান’
প্রচারের অপেক্ষায় আছে ‘কসেম সুলতান’

দীপ্ত টিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে তুরস্কে নির্মিত ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। বাংলায় ডাবিংকৃত এ ধারাবাহিক এরই মধ্যে এ দেশের টিভি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। দীপ্ত টিভির পাশাপাশি দেশের বেশ কয়েকটি চ্যানেলও উদ্যোগ নিয়েছে বিদেশি ভাষার ধারাবাহিক বাংলা ভাষায় ডাবিং করে প্রচারের।

এদিকে দেশি নির্মাতারা বিদেশি ভাষার ধারাবাহিক প্রচারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন। আগামী ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তারা প্রতিবাদ করবেন বলে জানান।
এই যখন অবস্থা, তখন দীপ্ত টিভি জানাল নতুন একটি বিদেশি ভাষার ধারাবাহিক প্রচারের কথা। তুরস্কে নির্মিত এই ধারাবাহিকটির নাম ‘কসেম সুলতান’। সুলতান সুলেমানের সময়ের দেড় শ বছর পরের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে এটি। এমনটাই জানালেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কাজী উরফি আহমেদ।
দীপ্ত টিভির এক বছর পূর্তির আগে চ্যানেলটির কারওয়ান বাজার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এটি ছাড়াও তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর পরিকল্পনা সম্পর্কে বলেন সেই সংবাদ সম্মেলনে। আগামী ১৮ নভেম্বর এক বছর পার করবে এই চ্যানেল।