'সেন্স অব হিউমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে ভাবনা ও জয় শাহরিয়ার
‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে ভাবনা ও জয় শাহরিয়ার

জয় শাহরিয়ার একজন অভিনেতা। মাঝে মধ্যে পরিচালনা ও উপস্থাপনায় দেখা যায় তাঁকে। ঈদ উপলক্ষে উপস্থাপনা করলেন একটি অনুষ্ঠান। ‘সেন্স অব হিউমার’ নামের এ অনুষ্ঠানটির পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা তিনি নিজেই করেছেন।

অনুষ্ঠানটির বিষয়বস্তু নিয়ে তিনি জানান, বিনোদন জগতের জনপ্রিয় বেশ কয়েকটি মুখের উপস্থিতি তিনি ঘটানো হয়েছে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানে থাকবে নাচ, গানসহ রম্য আলোচনা।
‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন স্বাগতা, জিতু আহসান, কণা, ভাবনা, দিঠি আনোয়ার ও শহীদুজ্জামান সেলিম। এর মধ্যে রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘শিল্পী আমি’ গানটি খালি গলায় গেয়েছে কণা। এ ছাড়া আছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী ভাবনার নাচ ও দিঠি আনোয়ারের গান। আবদুস সাত্তারের প্রযোজনায় ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানটি এটিএন বাংলার দেখানো হবে ঈদের ষষ্ঠ দিন রাত ১০টা ৪৫ মিনিটে।