'হোয়াই নট' ঈশিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশিতা l ​ছবি: প্রথম আলো
ঈশিতা l ​ছবি: প্রথম আলো

অনেকেই নানা উদ্যোগ নেন, সফলও হন। তাহলে তিনিই বা কেন নেবেন না? সেই চিন্তা থেকেই হয়তো বা রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনয়শিল্পী রুমানা রশিদ ঈশিতা। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে চালু করতে যাচ্ছেন তাঁর খাবারের দোকান। নাম দিয়েছেন ‘হোয়াই নট’। ১১ মে থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ঈশিতার এই নতুন প্রয়াস।
ঈশিতা বলেন, ‘চাকরি আর অভিনয়ের পাশাপাশি স্বাধীনভাবে কিছু একটা করার পরিকল্পনা ছিল। সেই ভাবনা থেকে রেস্তোরাঁ ব্যবসায়ী হিসেবে নাম লেখালাম। বাসায় সবার সঙ্গে পরিকল্পনা করেই এ উদ্যোগ নিয়েছি।’
ঈশিতার মা প্রায় ১৬ বছর ধরে রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর উৎসাহের পাশাপাশি প্রকৌশলী বাবা সহযোগিতা করেছেন রেস্তোরাঁর অন্দরসজ্জার কাজে।
ঈশিতা বলেন, ‘হোয়াই নট’-এর মূল বিশেষত্ব হলো, এখানে তাজা, টাটকা খাবার পরিবেশন করা হবে। বড় একটা জুসবারের পাশাপাশি নানা ধরনের চা ও কফিও পাওয়া যাবে। সব বয়সী মানুষের কথা ভেবেই সাজানো হবে মেন্যু।