তাঁরা ভিটামিন ডি খায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকারা জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন ফেসবুকে। অনেক সময় ছবিই বলে দেয় তারকাদের মনের কথা, কখনোবা কাজের কথা। আজকের দিনে তারকাদের ফেসবুকের পাতা থেকে দেখুন তেমন কিছু ছবি—
১ / ৫
শীতের সকালে বারান্দার মিষ্টি রোদে বাবা ছেলের সুন্দর মুহূর্তটি ধারণ করেছেন পরীমনি। শরীফুল রাজ ও ছেলে রাজ্যের ছবিটি ফেসবুকে পোস্ট করে পরীমনি লিখেছেন, ‘তাঁরা ভিটামিন ডি খায়।’
ছবি: সংগৃহীত
২ / ৫
একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান, ধোঁয়া উঠা কফির কাপ হাতে ছবিটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘শুভ সকাল। দিনটি সবার ভালো কাটুক।’
ছবি: সংগৃহীত
৩ / ৫
সাদা রঙের পোশাকে শুভ্রতা ছড়িয়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম; লিখেছেন, ‘সাদার মধ্যে সব উত্তর রয়েছে।’
ছবি: সংগৃহীত
৪ / ৫
ইতালির গুচির পোশাকের সঙ্গে রোদচশমায় নিজেকে সাজিয়েছেন পূজা চেরি
ছবি: সংগৃহীত
আরও পড়ুন
৫ / ৫
গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার একটি বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন