যোগ্য মানুষ খুঁজতে সময় নষ্ট করেছি...

জনপ্রিয় এই অভিনেত্রী ৫০ পেরিয়ে আজ পা দিলেন ৫১–তে। এখনো তারুণ্য তাঁকে ঘিরে রয়েছে বলে মনে করেন অ্যামি অ্যাডামস। অভিনয়ের পাশাপাশি জীবন নিয়ে রয়েছে তাঁর নিজস্ব চিন্তাভাবনা। কারণ, তিনি জীবনবোধকে সব সময় আলাদাভাবে দেখেন। ছয়বার অস্কারে মনোনয়ন পাওয়া এই অভিনেত্রীর জানা–অজানা কথাগুলো দেখে নিতে পারেন ছবিতে।
১ / ৬
অ্যামি মনে করতেন, বয়স ৩০ বছরই তাঁর কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মতে, ‘এই সময়ে এসে আমি জীবন ও নিজেকে বুঝতে পেরেছি। জীবন কী, কীভাবে শিখব, এটাই আমার বড় শিক্ষা ছিল।’
ইনস্টাগ্রাম
২ / ৬
জীবন নিয়ে কখনো কখনো হতাশার কথাও বলতেন অ্যামি। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘পেছনে তাকালে মনে হয়, যোগ্য মানুষ খুঁজতে কত সময় নষ্ট করেছি।’
ইনস্টাগ্রাম
৩ / ৬
কখনো কখনো আবার অতীতে ফিরে যেতে চাইতেন। শৈশব ফিরে পেলে গিটার ভালোভাবে শেখা তাঁর খুবই ইচ্ছা ছিল।
ইনস্টাগ্রাম
৪ / ৬
ছয়বার অস্কারে মনোনয়ন পেয়েও অ্যামি কোনো পুরস্কার ঘরে তুলতে পারেননি। এ নিয়ে তাঁর আফসোস রয়েছে। কারণ, অস্কার আয়োজনে প্রায়ই তাঁকে শন পেন ও মেরিল স্ট্রিপদের পাশে বসতে হতো। তাঁদের পাশে বসে ভাবতেন, ‘আমি কেন এখানে, আমি এখানে মানানসই নয়।’
ইনস্টাগ্রাম
৫ / ৬
অ্যান মার্গারেট সুইডেনের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা। খোলামেলা অভিনয়ের জন্য তিনি সবচেয়ে আলোচিত। অ্যামি অ্যাডামসের মতে, ‘আমি অ্যান মার্গারেটের ভক্ত। আমি তাঁর মতো হতে চাই।’
ইনস্টাগ্রাম
৬ / ৬
৬. অ্যামি ১৯৯৯ সালে ‘ড্রপ ডেড গর্জিয়াস’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তাঁর অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘অ্যারাইভাল’, ‘দ্য মাস্টার’, ‘দ্য ফাইটার’। ১৯৭৪ সালের আজকের দিনে এই অভিনেত্রীর জন্ম।
ইনস্টাগ্রাম
আরও পড়ুন