মাদ্রিদে কী করছেন সৌদি আরবের এই তারকা অভিনেত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে একের পর এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করছেন সৌদি আরবের টিভি ও চলচ্চিত্রের তারকা অভিনেত্রী সুমাইয়া রিদা। মাদ্রিদে কী করছেন তিনি?
১ / ৪
সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন হিসেবে বিবেচনা করা হয় সুমাইয়াকে। টিভিতে ‘অ্যানাদার প্ল্যানেট’, ‘বক্সিং গার্লস’ ও বড় পর্দায় ‘জুনুন’, ‘রোলেম’, ‘র‍্যাপচার’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা ও সিরিজে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি
। ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ৪
২০১৭ সালে সৌদি টিভি শো ‘বাশার’-এ প্রথমবার অভিনয়ের সুযোগ পান সুমাইয়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। আরবির পাশাপাশি ইংরেজি ও তুর্কি ভাষায়ও পারদর্শী হওয়ায় বিভিন্ন ভাষার সিনেমায় পাওয়া গেছে তাঁকে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ৪
সুমাইয়ার জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে। ১৬ বছর বয়সে পাড়ি জমান যুক্তরাজ্যে। পড়াশোনা শেষে দেশে ফিরে সিনেমায় ক্যারিয়ার গড়েন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ৪
একটি ফ্যাশন প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিতে মাদ্রিদে গেছেন সুমাইয়া। গত শুক্রবার ইনস্টাগ্রামে ফটোশুটের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ফটোশুটের ফাঁকে ঘোরাঘুরিও করছেন এই অভিনেত্রী
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন