অভিনয়ের শুরুতে লজ্জায় যা বললেন তিনি

শৈশবে অভিনয়ের তেমন ইচ্ছা ছিল না। এর কারণ অভিনয় নিয়ে তাঁর মধ্যে জড়তা ছিল, কখনো ভীত হতেন। অনেকের সমানে কথা বলতেও অস্বস্তিতে ভুগতেন। অভিনয়ের শুরুতে লজ্জায় ভোগা এই অভিনেত্রী ভয়কে জয় করে তিনবার পেয়েছেন এ্যামি ও একবার গোল্ডেন গ্লোব পুরস্কার। গত ১ ফেব্রুয়ারি ছিল জুলিয়া গার্নারের জন্মদিন। জেনে নিতে পারেন তাঁর সম্পর্কে অজানা কথাগুলো।
১ / ৫
তিনি ১৫ বছর বয়সে অভিনয়ের প্রতি ঝোঁকেন। তবে সেই সময় অভিনয় করতে লজ্জা পেতেন। লজ্জা থেকে রেহাই পেতে শুরুতে সবাইকে বলতেন শখের বসে কয় দিনের জন্য এসেছেন; এরপর চলে যাবেন। এভাবেই তিনি লজ্জাকে জয় করেন
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৫
প্রথম অভিনয়ের ডাক পাওয়ার পরও দোটানায় ছিলেন। অভিনয় করতে পারবেন কি না, সেটাই ভাবছিলেন। এ জন্য তিনি বেছে নেন ছোট চরিত্র
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৫
চেয়েছিলেন বড় একটা সময় নিয়ে সবার আগে অভিনয় শিখবেন। তারপরেই চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করবেন। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দিয়েই প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৫
তিনি সিনেমা দেখতে ভীষণ পছন্দ করেন। বেশির ভাগ সময় তিনি পুরোনো দিনের সিনেমা দেখেন। তাঁর পছন্দের সিনেমা ‘অল অ্যাবাউট ইভ’, ‘অ্যানি হল’, ‘রোজমেরিস বেবি’ ও ‘ব্যাবেল’। এই অভিনেত্রী আর কেউ নন, জুলিয়া গার্নার। গত বছরও আলোচিত সিনেমা ‘ওয়েপনস’-এ স্কুলশিক্ষিকার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন
৫ / ৫
৫. ভক্তরা সবচেয়ে বেশি তাঁর বয়স ও উচ্চতা নিয়ে জানতে চান। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই নায়িকার বয়স ৩২ বছর। ১৯৯৪ সালের পয়লা ফেব্রুয়ারি তাঁর জন্ম
ছবি: ইনস্টাগ্রাম