অ ল্প স্ব ল্প গ ল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখার আছে অনেক কিছু! মেরিল-প্রথম আলো পুরস্কারে এবারই প্রথম ভিনদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। সুদূর পেরু থেকে দিয়ানা, অস্ট্রেলিয়া থেকে এডউইনা, সোফি, জেসিকা এবারের উদ্বোধনী পরিবেশনায় ফেরদৌসের সঙ্গে নেচেছেন। শুরুতে অনেকের সংশয় ছিল, বিদেশিদের সামলানো যাবে তো ঠিকমতো? কিন্তু মহড়ার প্রথম দিন থেকেই সব সংশয় দূর করে দিয়েছিলেন বিদেশিরা। মিশে গিয়েছিলেন দেশি তারকাদের সঙ্গে। মহড়ার জন্য জায়গা না পেলে নিজেরাই এক কোণে জায়গা খুঁজে নিতেন। এমনকি মূল অনুষ্ঠানের দিন নিজেদের পারফরম্যান্স শেষে এক কোণে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলেন চারজন। যখন তাঁদের বলা হলো ‘চারটি আসন খালি আছে, বসে পড়ুন’, সঙ্গে সঙ্গে চারজনের আপত্তি, ‘না। আমরা কাউকে বিরক্ত করতে চাই না। আমরা এখানেই ঠিক আছি।’ এরপর পুরোটা সময় কষ্ট করেই অনুষ্ঠান দেখলেন চারজন। বিদেশিদের এই মহানুভবতা দেখে এক দেশি তারকা মন্তব্য করে বসলেন, ‘বাহ! এদের থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে।’রোবট-মানবএবারের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে সজলকে যাঁরা দেখেছেন, তাঁরা এক মুহূর্তের জন্য হলেও ভিরমি খেয়েছেন। রোবটের মতো চলাফেরা করছিলেন সজল। ঘাড় না ঘুরিয়েই সোজা হাঁটছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর আবারও ঘাড় সোজা রেখে পেছন দিকে ঘুরছিলেন। সজলের এ অবস্থা দেখে এক বন্ধু টিপ্পনী কেটে বলেন, ‘কীরে, রোবটের মতো চলছিস কেন?’ সজল তখন মুখ ছোট করে বলেন, ‘ঘাড়ের সমস্যায় ভুগছি গত দুই দিন। কাউকে বুঝতে দিইনি।’ ঘাড়ের ব্যথা নিয়েই মঞ্চে উঠেছেন সজল। সারিকার সঙ্গে ‘বাহির বলে দূরে থাকুক’ গানে পারফর্ম করেছেন। সত্যিই কাজের প্রতি সজলের আন্তরিকতা প্রশংসা পাওয়ার মতো। সবার আগে প্রবীর মিত্রএবারের অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে বেশ আনন্দিত তিনি। লাল গালিচায় প্রশ্নের উত্তরে নিজেই বয়ান করেন তার অনুভূতির কথা, ‘একটি অনুষ্ঠানের এক যুগ পর্যন্ত মান ধরে রাখা বেশ কঠিন। মেরিল-প্রথম আলো পুরস্কার সেই কঠিন কাজটি বছরের পর বছর করে যাচ্ছে। এই অনুষ্ঠান তো শুধু অনুষ্ঠান নয়, যেন একটি উৎসব। সবার সঙ্গে সবার দেখা হয়, ভাব বিনিময় হয়। তাই সবার আগেই চলে এসেছি। কিছুতেই অনুষ্ঠানটি মিস করতে চাইনি।’মোনালিসার বিয়ের সাজলাল টুকটুকে পোশাক পরে মিলনায়তনে প্রবেশ করেন মোনালিসা। তা দেখে একজন ফোড়ন কাটেন, বাহ! একেবারে লাল টুকটুকে বউ সেজে এসেছেন দেখি! বিয়ের ফুল ফুটতে যাচ্ছে নাকি? মন্তব্য শুনে মোনালিসা স্মিত হাসেন। ‘নীরবতা সম্মতির লক্ষণ’—পাশ থেকে মন্তব্য করেন আরেকজন। এবারে মোনালিসার স্বভাবসুলভ অট্টহাসি, ‘ভাই, আর কিছুদিন অপেক্ষা করুন। সময় এলে সব জানাব। আপাতত বিয়ের চিন্তা করছি না।’ঝলমলে বিপাশা-তৌকীরমিলনায়তনে ঢুকতেই বিস্মিত তারকা জুটি বিপাশা-তৌকীর। লাল গালিচায় বিপাশা হায়াতের কাছে হুট করেই প্রশ্ন রাখা হয়, এ যাবৎ মেরিল-প্রথম আলো পুরস্কারে সর্বাধিক সংখ্যকবার কোন টিভি অভিনেত্রী পাঠকের ভোটে জয়যুক্ত হয়েছিলেন? প্রশ্ন শুনে কিছুক্ষণ চুপ বিপাশা। এরপর স্মিত হেসে নিজেই উত্তর দেন, ‘আমি না’। সত্যিটা অবশ্য উল্টো। সর্বাধিক তিনবার পাঠকের ভোটে সেরা টিভি অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন বিপাশা-ই। পাশে দাঁড়িয়ে গর্বের হাসি হাসছিলেন স্বামী তৌকীর আহমেদ; যিনি নিজেও প্রথম পরিচালিত ছবি জয়যাত্রা’র জন্য সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছিলেন। পুরো অনুষ্ঠানেই এই তারকা জুটির ঝলমলে উপস্থিতি অনুষ্ঠানের ঔজ্জ্বল্য বাড়িয়েছে। জয়তু বিপাশা-তৌকীর।