অ ল্প স্ব ল্প গ ল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান-শাহরুখ: আবারও?আবারও শুরু হচ্ছে দাস কা দাম। এই জনপ্রিয় রিয়েলিটি গেম শোর তৃতীয় আসর বসবে আগামী সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যেই সনির কর্তাব্যক্তিরা অতিথিদের নাম তালিকাভুক্ত করছেন। এবার সনি চান, তাঁদের অনুষ্ঠানে শাহরুখ খানকে। এ ব্যাপারে সালমান খানের পরামর্শও চেয়েছেন তাঁরা। সালমান জানিয়েছেন, শাহরুখ হোক আর জর্জ বুশ—তাঁর কোনো নামেই আপত্তি নেই। এমনকি ঐশ্বরিয়া রাই বচ্চনকেও অনুষ্ঠানে আনতে চান সনি। তবে এ ক্ষেত্রে শাহরুখ-ঐশ্বরিয়া যদি রাজি হন, তবেই আবার পর্দায় শাহরুখ-সালমান, ঐশ্বরিয়া-সালমানকে একসঙ্গে দেখা যাবে। শাহরুখ-ঐশ্বরিয়ার কাছে ইতিমধ্যেই প্রস্তাব পাঠানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দুজনের কেউই এ ব্যাপারে তাঁদের রায় জানাননি।নিখোঁজ কঙ্গনা!কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কঙ্গনা রনৌতকে। না পোস্টারে, না ব্যানারে, না হোর্ডিং, টিভির বিজ্ঞাপনচিত্র, বড় পর্দার বিজ্ঞাপনচিত্রে—কোথাও নেই কঙ্গনা। বলা হচ্ছে, রাকেশ রোশন প্রযোজিত অনুরাগ বসুর ছবি কাইটস নিয়ে। এ ছবির দুই নায়িকার একজন কঙ্গনা। তবে ছবির সব প্রচারণায়ই নায়িকা বারবারা মোরির ছবি। কঙ্গনাভক্তদের আক্ষেপ, কোথায় কঙ্গনা? কেন তাঁর মতো জনপ্রিয় তারকাকে বাদ দিয়ে বিদেশিনীকে নিয়ে প্রচারণা। এ ব্যাপারে পরিচালক অনুরাগ বসুই সব বিতর্কের জবাব দিলেন। তাঁর গ্যাংস্টার, লাইফ ইন এ মেট্রো—দুই ছবিতেই অভিনয় করেছিলেন কঙ্গনা। অনুরাগ কঙ্গনাকে তাঁঁর সৌভাগ্যের প্রতীকও মানেন। কাইটস-এ যদিও তিনি কঙ্গনাকে নিতে চাননি। কারণ, ছবির প্রধান নায়িকা বারবারা। কঙ্গনা চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। তবে কঙ্গনাই চেয়েছিলেন হূতিকের সঙ্গে অভিনয় করতে নিজের বায়োগ্রাফিকে আরও ওজনদার করতে। স্বাভাবিকভাবেই কঙ্গনাকে প্রচারণার বাইরে রাখা হয়েছে। কারণ ছবির চমক কঙ্গনার চরিত্রটি। গ্রামকে দত্তক নেবেন দীপিকাসুস্মিতা সেন, রাভিনা ট্যান্ডন, প্রীতি জিনতা—এ রকম অনেকেই সন্তান দত্তক নিয়ে সমাজের প্রতি দায়িত্ব পালন করছেন। এবার সেই ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে দীপিকা পাড়ুকোন পুরো একটি গ্রামকে দত্তক নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম আম্বেগাঁওকে দত্তক নিতে চান দীপিকা। এই গ্রামে সূর্য ডোবার পর থেকে সেখানে আলো থাকে না। সেখানকার মানুষের দুঃখ-কষ্টের কথা শোনার পর থেকেই দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে আবেগের বশে নয়, রীতিমতো আটঘাট বেঁধেই কাজে নামার ইচ্ছা দীপিকার। তাই দত্তক নেওয়ার আগে গ্রাম সম্পর্কে নানা খোঁজখবর নেওয়াও শুরু করেছেন। ইতিমধ্যেই বইপত্র ঘেঁটে গ্রামের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কাঠামো সম্পর্কে অনেক কিছু জেনেও নিয়েছেন দীপিকা। তথ্যসূত্র: ওয়েবসাইট