অ ল্প স্ব ল্প গ ল্প
প্রিয়াঙ্কা চোপড়ার লুকোচুরিলুকোচুরি খেলছেন প্রিয়াঙ্কা চোপড়া। অবশ্য স্বেচ্ছায় নয়। কামিনে পরিচালক বিশাল ভরদ্বাজ এ জন্য দায়ী। তিনিই প্রিয়াঙ্কা চোপড়াকে উপদেশ দিয়েছেন বেশ কয়েক মাস লোকচক্ষুর আড়ালে থাকার জন্য। কোনো পার্টি, প্রিমিয়ার শো, টিভি শো—কোনো কিছুতেই যেন প্রিয়াঙ্কাকে দেখা না যায়। কারণ কী? বিশালের সাত খুন মাফ ছবিতে প্রিয়াঙ্কা সাত স্বামীর ঘর করছেন। আর এই জটিল চরিত্রে অভিনয়ের জন্যই প্রিয়াঙ্কাকে জগৎ-সংসারের সবকিছু ভুলে শুধু কাজের প্রতি মনোযোগী হওয়ার নির্দেশ দিয়েছেন বিশাল। প্রিয়াঙ্কাও বাধ্য মেয়ের মতো পরিচালকের নির্দেশ মান্য করছেন। এমনিতেই গত বছরের শেষ ভাগে নিউইয়র্কে টানা কাজ করেছিলেন আনজানা আনজানি ছবির। ফিরে এসে সাত খুন মাফ-এর প্রস্তুতি। প্রিয়াঙ্কা শুধু টুইটারের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রাখছেন। এই নেশা তিনি ছাড়তে পারেননি। এ ছাড়া সব ধরনের সামাজিকতা থেকে শতহস্ত দূরে আছেন। (তথ্যসূত্র: ওয়েবসাইট)উদার সালমান খানসালমান খানকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু সাধারণ-দুস্থ মানুষের পাশে এই সালমানকেই সব সময় পাওয়া যায়। সম্প্রতি ওয়েই-এর ছোট্ট একটি গ্রামে দাবাঙ ছবির শুটিং করছিলেন সালমান। প্রিয় নায়ককে দেখার জন্য প্রতিদিন সেখানে ১০ জন শিশু সকালবেলা হাজির হতো, আবার সন্ধ্যাবেলা হেঁটে ঘরে ফিরে যেত। গরমের মধ্যে শিশুদের এই কষ্ট সহ্য করতে পারেননি সালমান। তিনি ১০ শিশুভক্তকেই ১০টি সাইকেল কিনে দিয়েছেন। শিশুদের আনন্দ যেন আর ধরে না। পুরো গ্রাম ‘খবর’ করে ফেলেছে তারা—সালমান খান স্বয়ং তাদের সাইকেল কিনে দিয়েছেন। ব্যস, পরদিনই আরও ৫০ শিশু হাজির। তাদেরও সাইকেল প্রয়োজন। তাদেরও নাকি হেঁটে দূর-দূরান্তে পথ চলতে কষ্ট হয়। অনেক তারকাই হয়তো ব্যাপারটি এড়িয়ে যেতে পারতেন। কিন্তু সালমান বলে কথা। তিনি এই ৫০ জনকেও ৫০টি সাইকেল কিনে দিয়েছেন। সবাইকে ডেকে ইউনিটের খাবার খাইয়েছেন। ‘বিং হিউম্যান’-এর প্রতিষ্ঠাতার কাছ থেকে তো এমনই ব্যবহার আশা করেন সবাই। (তথ্যসূত্র: ওয়েবসাইট)ক্যাটরিনা: ছেড়ে দিলেন রণবীরকে!অন্তত পর্দায় কাণ্ডটি ঘটেছে। আজব প্রেম কি গজব কাহানির সুপারহিট জুটির আরেকটি ছবি রাজনীতি মুক্তি পাচ্ছে আগামী সপ্তাহে। এ জুটিকে নিয়ে যখন সবাই নতুন সমীকরণ দাঁড় করানোর চেষ্টা করছেন, ঠিক তখনই ক্যাটরিনা কাইফ স্বয়ং রণবীরের বিপরীতে দুটি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। জাব উই মেট, লাভ আজকাল-এর পরিচালক ইমতিয়াজ আলীর রকস্টার করছেন না ক্যাটরিনা। তার পরিবর্তে এ ছবিতে শুরুতে আনুশকা শর্মার অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত অভিনয় করছেন নতুন মুখ ডায়না প্যান্টি। এমনকি কিশোর কুমার-মধুবালার প্রেমকাহিনি নিয়ে নির্মীয়মাণ অনুরাগ বসুর ছবিটিও ছেড়ে দিয়েছেন ক্যাট। অন্য নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি এক ফ্রেমে বন্দী হতে চাননি ক্যাট। তাই রণবীরের বিপরীতে অভিনয়ের সুযোগ দ্বিতীয়বার হাতছাড়া করলেন তিনি। আপাতত ক্যাট হূতিক রোশন, ফারহান আখতার, অভয় দেউলের সঙ্গে রানিং উইদ দ্য বুলস-এর শুটিং নিয়ে মহা ব্যস্ত। (সূত্র: ওয়েবসাইট)।