অ ল্প স্ব ল্প গ ল্প
সুস্মিতা সেন-ওয়াসিম আকরামের বিয়ে? দেশের ভেতর কম প্রেম করেননি সুস্মিতা সেন। যদিও কোনো প্রণয়কেই পরিণয় পর্যন্ত নিয়ে যাননি সুশ। তবে এবার সুস্মিতা ঘোষণা দিয়েছেন, যেকোনো সময় বিয়ে করবেন। বিয়ের জন্য অবশ্য পাত্রীর পছন্দ পাকিস্তানি পাঠানকে, তেমন খবরই শোনা যাচ্ছে জোরেশোরে। ওয়াসিম আকরামের সঙ্গে নাকি রীতিমতো ‘ডেট’ করছেন সুস্মিতা! খবরটি সত্য হলে এটি হবে সানিয়া মির্জা-শোয়েব মালিক ‘বিয়ে ধামাকা’র চেয়েও বড় ‘ধামাকা’। দেশের ভেতর এত তারকা থাকতে ওয়াসিম আকরাম কেন? ধারণা করা হচ্ছে, দুই বছর আগে একটি টিভি চ্যানেলের রিয়েলিটি শোয়ের বিচারকাজ করতে গিয়েই সুস্মিতা-ওয়াসিম বন্ধুত্বের হাত বাড়ান। পরবর্তী সময়ে ওয়াসিম আকরামের স্ত্রী হুমা মারা যান। সুস্মিতারও বিচ্ছেদ হয় প্রেমিক মুদাসসার আজিজের সঙ্গে। জানুয়ারিতে এক অনুষ্ঠানে সুস-ওয়াসিম আরও কাছাকাছি আসেন। আইপিএল মাঠে শুধু নাইট রাইডার্সের বোলিং কোচ ওয়াসিম আকরামকে সঙ্গ দেওয়ার জন্য সুস্মিতা হাজির হন। নিয়মিত খেলা দেখেন। আইপিএলের মাঠ থেকে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হচ্ছেন দুজন। তবে সাংবাদিক এগিয়ে এলেই দুজন ছুটে চলেন দুই দিকে। মুখ থেকে শুধু একটি মন্তব্যই ঝরে পড়ে, ‘নো কমেন্টস’। মৌনতাই কি তবে সম্মতির লক্ষণ? (তথ্যসূত্র: ওয়েবসাইট)