অকর্মা সোহা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহা আলী খানের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক তিগমানসু ঢুলিয়া। ঢুলিয়ারসাহেব বিবি অর গ্যাংস্টার ছবির সিক্যুয়েলসাহেব বিবি অর গ্যাংস্টার রিটার্ন-এ মূল চরিত্রে অভিনয় করছেন সোহা। বলিউডের এই অভিনেত্রীর কাজে মুগ্ধ পরিচালক ঢুলিয়া বলেন, ‘সোহার অভিনয় অসাধারণ! তাঁর সহজাত রাজকীয় আচরণ দেখেই তাঁকে এই ছবিতে নিয়েছিলাম।’ কিন্তু নিজের সম্পর্কে এমন প্রশংসা শুনে সোহা বললেন উল্টো কথা, ‘অভিনয়ের জন্য অনেক কিছুই করতে হয়। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি আসলে অকর্মার ঢেঁকি। তবে এমনিতে সাধারণ জীবন যাপন করাই গুরুত্বপূর্ণ।’ টিএনএন।