অক্টোবরে আসছে মাইকেল লার্নস টু রক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসছে মাইকেল লার্নস টু রক। আগামী অক্টোবর মাসে তিনটি কনসার্টে অংশ নেবে ডেনিশ এই পপ ব্যান্ডটি। শ্রোতাদের কাছে ব্যান্ডটি এমএলটিআর নামে বেশি পরিচিত। জানা গেছে, ৬ ও ৭ অক্টোবর ঢাকায় এবং ৯ অক্টোবর চট্টগ্রামে কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। এমএলটিআরের সঙ্গে কনসার্টে অংশ নেবে বাংলাদেশের ব্যান্ডও। মালয়েশিয়ার ইন্সপায়ার্ড ইভেন্টসের সঙ্গে যৌথভাবে কনসার্টগুলো আয়োজন করছে ইন্সপায়ার্ড কমিউনিকেশনস। ইন্সপায়ার্ড কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ সুরুজ্জামান জানান, এশিয়ায় বিভিন্ন দেশে এমএলটিআর সংগীত পরিবেশন করেছে। কিন্তু এবারই প্রথম ব্যান্ডটি বাংলাদেশে গান করবে। ডেনিশ এই ব্যান্ডটি ইংলিশ গান করে। মাইকেল লার্নস টু রকের যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। এ পর্যন্ত ব্যান্ডটির সাতটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাদের নতুন অ্যালবাম আসছে ১১ আগস্ট।