অক্টোবরে ফিরছেন মাধুরী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দশকেরও বেশি সময় পর নিজ ভূমে পাকাপাকিভাবে ফিরছেন একসময়ের সাড়া জাগানো ও তুমুল জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। জানা গেছে, আসছে অক্টোবরে তিনি মুম্বাই ফিরবেন। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে দেওয়া এক বার্তায় মাধুরী লিখেছেন, ‘আমি খুবই উত্তেজিত! অক্টোবরের মাঝামাঝি মুম্বাই ফিরছি।’ দুই দশকেরও বেশি সময় বলিউডে অভিনয় করেছেন মাধুরী। এই সময়ের মধ্যে তিনি নিজেকে শীর্ষ অভিনেত্রী ও সফল একজন নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। ১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেস।