অক্টোবরে মুক্তি পাচ্ছে ভারতীয় বাংলা ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় তিনটি বাংলা চলচ্চিত্রের ১৮টি প্রিন্ট মুক্তি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। ছবি তিনটি হলো জোর, বদলা ও সংগ্রাম। অক্টোবর মাসে ছবিগুলো মুক্তি দেওয়া হবে। চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ছবিগুলোর মুক্তির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে, প্রতিটি ছবির ছয়টি করে প্রিন্ট ভারত থেকে আনা হয়েছে। চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিগুলোর কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেয়। এখন ১৮টি প্রিন্ট থেকেই এই দৃশ্যগুলো বাদ দেওয়া হচ্ছে। আগামী সপ্তাহে কর্তন দৃশ্য জমা দেওয়ার পর চূড়ান্ত ছাড়পত্র পাওয়ার ব্যাপারে আশাবাদী আমদানিকারকেরা।এদিকে বুকিং এজেন্টরা জানিয়েছেন, কোরবানির ঈদের আগে প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি দেওয়া সম্ভব হবে।