অক্ষয়ের পারিশ্রমিক ৫০ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ৫০ কোটি ভারতীয় রুপির এক চুক্তিতে স্বাক্ষর করেছেন ‘খিলাড়ি’খ্যাত বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। গত বছর মুক্তি পাওয়া অ্যাকশন ঘরানার তামিল ছবি ‘ঠুপাক্কি’র হিন্দি রিমেকে অভিনয়ের জন্য এই বিশাল অঙ্কের পারিশ্রমিক পাচ্ছেন ৪৫ বছর বয়সী অক্ষয়। এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।এ প্রসঙ্গে মুম্বাইয়ের একটি ট্যাবলয়েডে দেওয়া সাক্ষাত্কারে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যেকোনো উপায়ে ছবিটিতে অক্ষয়কে পেতে চাইছিলেন নির্মাতারা। তাই অক্ষয় যে দর হেঁকেছেন, বিনা বাক্যব্যয়ে তা দিতে রাজি হয়ে গেছেন তাঁরা। ছবিটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট।৫০ কোটি রুপির চুক্তিতে স্বাক্ষর করে শাহরুখ খান কিংবা সালমান খানের মতো তারকাদের পেছনে ফেলে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া তারকার খাতায় নাম লেখালেন অক্ষয়। কারণ এর আগে বলিউডের আর কোনো অভিনেতাই এত বেশি পারিশ্রমিক পাননি।