অক্ষয়ের অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সততার সঙ্গে কর দিতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন অক্ষয় কুমার। ভারতের কর বিভাগ সেন্ট্রাল বোর্ড অব এক্সাইজ অ্যান্ড কাস্টমসের (সিবিইসি) একটি বিজ্ঞাপনচিত্রে তিনি এ অনুরোধ জানান। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি একজন মডেল হিসেবেও অক্ষয়ের খ্যাতি রয়েছে। কোমল পানীয় থেকে শুরু করে অন্তর্বাস পর্যন্ত অনেক বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। তবে কর বিভাগ তাদের বিজ্ঞাপনে মডেল হিসেবে অক্ষয়কে বাছাই করেছে অন্য কারণে। চার বছর ধরে অক্ষয় আগাম কর দিয়ে আসছেন। কাজেই কর প্রদানে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁর চেয়ে আদর্শ ব্যক্তি আর কে হতে পারে? ওয়েবসাইট।