অক্ষয়ের শেরওয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদয়পুরের শ্রীজি অরবিন্দ মেওয়ারের সঙ্গে দেখা করতে গেছেন অক্ষয় কুমার। উদয়পুরের হর্তাকর্তার সঙ্গে দেখা বলে কথা। সে সময়ে অক্ষয়ের পরনে ছিল রত্নখচিত ১৭ লাখ রুপি দামের শেরওয়ানি। উদয়পুরের সাবেক শাসকের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে এই শেরওয়ানিটি তাঁকে কিনে দেন স্ত্রী টুইঙ্কল খান্না। শেরওয়ানিটির নকশা করেছেন তারকা ডিজাইনার আবু-জানি। মাস্টার শেফ ইন্ডিয়া অনুষ্ঠানের বিচারক হিসেবে আসছেন অক্ষয় কুমার। সেই অনুষ্ঠানের কাজেই আসলে তাঁর এই সংক্ষিপ্ত উদয়পুর সফর। ফলস্বরূপ মিলেছে, উদয়পুর প্রাসাদে এই রান্নাবিষয়ক রিয়েলিটি শোর শুটিংয়ের অনুমতি।এদিকে শোনা যাচ্ছে, অ্যাকশন-ভিত্তিক রিয়েলিটি শো খতরোঁ কে খিলাড়ির উপস্থাপক হিসেবে আবারও আসছেন এই বলিউড তারকা। সব মিলিয়ে মনে হচ্ছে, ছোট পর্দায় জোরেশোরেই নিজের রাজত্ব কায়েম করতে চলেছেন অক্ষয় কুমার। ওয়েবসাইট।