অক্ষয়ের সংগ্রহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক দিন আগে থেকেই সিনেমার পোস্টার সংগ্রহের শখ অক্ষয় কুমারের। অক্ষয় হয়তো নিজেও ভাবেননি তাঁর সেই শখটা এভাবে কাজে লেগে যাবে। অ্যাকশন রিপ্লে ছবির কাজে বলিউড থিমভিত্তিক একটি ক্যাফে তৈরির কথা ভাবছিলেন পরিচালক বিপুল শাহ। অনেক জায়গা খুঁজেও মনমতো পুরোনো দিনের পোস্টার খুঁজে পাচ্ছিলেন না বিপুলের ছবির কর্মী বাহিনী। তখন অক্ষয় নিজেই আগ্রহী হয়ে প্রস্তাবটা দেন পরিচালককে। বিপুলও সঙ্গে সঙ্গে লুফে নেন অক্ষয়ের সংগ্রহের পুরোনো দিনের ছায়াছবির পোস্টার ব্যবহারের এই প্রস্তাব। আর তারই সুবাদে অ্যাকশন রিপ্লে ছবিতে অক্ষয়ের সেসব সংগ্রহের একাংশ দেখার সুযোগ পাবে দর্শকেরা। ওয়েবসাইট।