অক্সফোর্ডে এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুজব উঠেছিল, ব্রাউন ইউনিভার্সিটি বিদায় করে দিয়েছে এমা ওয়াটসনকে। দ্বিতীয় গুজব ছিল, সহপাঠীদের সঙ্গে মোটেও বনিবনা হয়নি বলেই সেই বিদ্যাপীঠ থেকে পিঠটান দিতে বাধ্য হয়েছেন এমা। কিন্তু হ্যারি পটার ছবির হারমিওনি বরাবরই নাকচ করে দিয়েছেন যাবতীয় গুজব। বলে এসেছেন, ব্যস্ততার কারণে পড়াশোনায় ব্যাঘাত এড়াতে এ সিদ্ধান্ত। অবশেষে জানা গেল, আসছে অক্টোবর মাস থেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওরসেস্টার কলেজে নাম লেখাতে যাচ্ছেন এই তারকা। ব্যক্তিগত ওয়েবসাইটে এমা লিখেছেন, ‘সম্প্রতি সবকিছু নিয়ে এতটাই ভজকট পেকে গেছে, তাই চাইছি কিছুটা সময় নিয়ে পড়াশোনার পাটটা চুকিয়ে ফেলতে।’ ওয়েবসাইট।