অক্সফোর্ডে মামুনুর রশীদের একক অভিনয় কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল সোমবার যুক্তরাজ্যের অক্সফোর্ডের থিয়েটার ফোকসে মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশের নাটক দ্য ডিসটেন্ট নিয়ার। শহীদুল মামুনের লেখা ও ফয়েজ জহির নির্দেশিত এই নাটকে একক অভিনয় করবেন মামুনুর রশীদ। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে বিশ্বখ্যাত সাহিত্যিক শেক্সপিয়ারকে দেখানো হয়েছে এ নাটকে। জীবনের অসংখ্য দুঃখ-কষ্টের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া মানুষের জয়গান গেয়েছেন শেক্সপিয়ার। অন্যদিকে রবীন্দ্রনাথের অমর সৃষ্টিশীল জীবন। যেখানে আছে নাটক, সংগীত এবং কবিতা। এসব বিষয়ই উঠে আসে দ্য ডিসটেন্ট নিয়ার নাটকে। এ নাটকে একই সঙ্গে রবীন্দ্রনাথ ও শেক্সপিয়ার, দুটি চরিত্রেরই অভিনয় করছেন মামুনুর রশীদ। দ্য ডিসটেন্ট নিয়ার নাটকের মঞ্চসজ্জা করেছেন নির্দেশক ফয়েজ জহির নিজেই। সংগীত আয়োজন করছেন অমিত মল্লিক। অক্সফোর্ডের কাউলি প্লেসের সেন্ট হিলডাস কলেজ মিলনায়তনে স্থানীয় সময় বিকেল সাড়ে সাতটায় মঞ্চস্থ হবে নাটকটি। এর আগে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী এডিনবরা ফ্রিন্জ থিয়েটার উ ৎ সবে ২২ থেকে ২৮ আগস্ট প্রতিদিনই মঞ্চস্থ হয় নাটকটি।শহীদুল মামুন বলেন, শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ—এ দুই বিশ্বকবির পরস্পরের মধ্যে সম্পর্ক আবিষ্কারের এক সৃজনশীল প্রচেষ্টা চালানো হয়েছে এই নাটকে। নাটকটির ভাষা সম্পূর্ণ ইংরেজি।