অক্সিজেন মাস্ক পরে সেতারবাদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পণ্ডিত রবিশঙ্কর শেষবার জনসমক্ষে সেতার বাজিয়েছিলেন গত ৪ নভেম্বর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির লং বিচের ওই অনুষ্ঠানে তিনি এসেছিলেন অক্সিজেন মাস্ক পরে। বলা হচ্ছে, তার পর থেকেই পণ্ডিত রবিশঙ্করের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আরও প্রকট হয়। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো হাসপাতালে এই প্রবাদতুল্য মানুষটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গতকাল বুধবার। শেষ হলো উচ্চাঙ্গসংগীতের এক উজ্জ্বল অধ্যায়ের। পণ্ডিত রবিশঙ্করের খুব কাছের একজন হলেন রবিন পল; একসময় পণ্ডিত রবিশঙ্করের সহকারী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি বললেন, ‘শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা খুব ভোগালেও সহজেই কাউকে “না” করতেন না। তাই মঞ্চে ওঠার আগে অক্সিজেন মাস্ক পরে নিতেন তিনি।’ পিটিআই।