অখণ্ড অবসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুনিয়া মাতানো দি অপরাহ উইনফ্রে শোর শেষ পর্বটি প্রচারিত হয়েছে কদিন আগে। শেষ হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথচলা। অখণ্ড অবসর মিলেছে অপরাহ উইনফ্রের। অবসরে গিয়ে কী করছেন এই জনপ্রিয় উপস্থাপিকা? সেসবই জানিয়েছেন টুইটারে, ‘গ্রীষ্মকালীন অবকাশের জন্য চুলে বেণি করেছি। সবার ই-মেইল পড়ছি। আর স্টেডম্যানের (উইনফ্রের বন্ধু) সঙ্গে বসে টিভিতে উপভোগ করছি গেইল কে. শো।’ অবসরে তো গিয়েছেন, তার পরও ভক্তদের কথা ভুলতে পারছেন না উইনফ্রে। ভক্তদের ভালোবাসার কথা তিনি স্মরণ করেছেন সশ্রদ্ধচিত্তে, ‘যাদের নাম আমি জানি না, সেই দর্শকদের কাছ থেকে শিখেছি ভালোবাসা কারে কয়। আপনারা এবং এই শো আমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা।’ ওয়েবসাইট।