অগ্নিপথের রিমেকে হৃতিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমিতাভ বচ্চন অভিনীত বলিউডের জনপ্রিয় ছবি ‘অগ্নিপথ’ আবার নতুনভাবে (রিমেক) তৈরি হচ্ছে। প্রথমদিকে ছবিটিতে অভিষেক বচ্চনের কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সেটা হচ্ছে না। তবে নতুন অগ্নিপথ ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রটি কে করবেন? এটি করছেন হৃতিক রৌশন। আর এ নিয়েই বলিউডে উঠেছে নানা কথা। করণ জোহরের নতুন অগ্নিপথে অভিষেক বচ্চনের পরিবর্তে হৃতিককে কেন নেওয়া হচ্ছে? এ ব্যাপারে বিতর্ক সামাল দিতে প্রযোজক করন বলেন, ‘আমার প্রয়াত প্রযোজক বাবা যশ জোহর যখন অগ্নিপথ তৈরি করেছিলেন, তখন নায়ক বাছাইয়ের ব্যাপারটি ছেড়ে দিয়েছিলেন পরিচালক মুকুল আনন্দের ওপর। এবার আমিও তা-ই করলাম। নায়ক বাছাইয়ের ব্যাপারটি নতুন অগ্নিপথের পরিচালক সিদ্ধার্থের ওপরই ছেড়ে দিয়েছি। সে-ই ঠিক করেছে হৃতিককে।’