অগ্নিলা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপচাপ, কিছুটা অন্তর্মুখী সেই মিষ্টি মেয়েটি! একুশে টিভিতে প্রচারিত গিয়াস উদ্দিন সেলিমের বিপ্রতীপ ধারাবাহিক নাটকের দীপার কথা মনে আছে? ছোট পর্দায় অল্প সময়েই দর্শকদের নজরকাড়া দীপারূপী সেই মেয়েটির নাম অগ্নিলা। প্রতিভাময়ী এই মেয়েটিকে নিয়ে সবাই যখন আরও কাজ করার ভাবনাচিন্তা করছিলেন, তখনই ২০০২ সালে অগ্নিলা বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমালেন সুদূর কানাডায়। আট বছর পর আবার দেশে ফিরেছেন অগ্নিলা। তবে একা। বললেন, ‘কোনো পরিকল্পনা করে নয়, হুট করেই অনেক দিন পর এলাম। মাসখানেক আছি।’ কানাডায় ইউনিভার্সিটি অব টরন্টোতে রাজনীতিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলেও অগ্নিলা বললেন, ‘রাজনীতি করার কোনো ইচ্ছে আমার নেই। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে পড়ার এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির ওপর বিশেষজ্ঞ হওয়ার স্বপ্ন দেখি।’ অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? ‘সময় তো কম। যদি এই এক মাসের মধ্যেই কাজ হয়, করব। তবে নাটকের গল্পটা আগে পছন্দের হতে হবে।’