অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাদের দেশে প্রতিমুহূর্তে নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছেন। পুরুষেরা এগিয়ে এলে এ সহিংসতা রোধ করা সম্ভব। আজ বুধবার ও কাল বৃহস্পতিবার বিকেল পাঁচটা দুই মিনিটে দেশ টিভিতে প্রচারিত হবে এসিড-সহিংসতার বিরুদ্ধে পুরুষদের অঙ্গীকার সমাবেশ নিয়ে অনুষ্ঠান ‘অঙ্গীকার’।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৭ মার্চ রাজধানীর রবীন্দ্রসরোবরের মুক্ত মঞ্চে আয়োজন করা হয় এই সমাবেশ। এটি যৌথভাবে আয়োজন করে এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল।