অচেতন লোহান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছেন লিন্ডসে লোহান। আর তা থেকেই বিপত্তি। গত শুক্রবার লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলকক্ষ থেকে লোহানকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর এ খবর রটেছে। তাঁকে অবশ্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। লোহানের ‘সাড়া’ পাওয়া যাচ্ছে না—এমন এক ফোন কলের ভিত্তিতে প্যারামেডিক চিকিৎসকেরা লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে মারিনা ডেল রেতে রিৎ্জ-কার্লটন হোটেলে লোহানের কক্ষে ছুটে যান। চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফেরে তাঁর। লোহানের মুখপাত্র স্টিভ হনিগ জানান, আগের দিন সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত টানা কাজ করে হাঁপিয়ে গিয়েছিলেন লোহান। এএফপি।