অচেনা হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অচেনা হৃদয় ছবির দৃশ্য
অচেনা হৃদয় ছবির দৃশ্য

বিশ্ববিদ্যালয়জীবনে ছেলেমেয়েদের প্রেম-ভালোবাসা আর টানাপোড়েনের গল্প নিয়েই অচেনা হৃদয় ছবি। ছবিতে অ্যাকশনও আছে। জানালেন ছবিটির পরিচালক এস আই খান। আগামীকাল শুক্রবার থেকে ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শকেরা।
ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, এ বি এম সুমন, শর্মিলী আহমেদ, রেহানা জলি, টাইগার রবি, সুব্রত আর একটি বিশেষ চরিত্রে ইমন। ছবির গান লিখেছেন ওয়াহিদ বাবু ও পিন্টু ঘোষ। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কোনাল, নাওমি, সুকন্যা ও শামীম। সংগীত করেছেন বেলাল খান ও পিন্টু ঘোষ।
ফিল্ম লাইফ প্রোডাকশনসের ব্যানারে তৈরি হয়েছে ছবিটি।