অজিত রায় স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট গণসংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা অজিত রায় স্মরণে নাগরিক শোকসভা কমিটি রংপুরে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণসভার আয়োজন করে। কমিটির আহ্বায়ক মোহাম্মদ আফজালের সভাপতিত্বে এই সভায় শিল্পী অজিত রায়ের স্মৃতিময় জীবন নিয়ে আলোচনা করেন নজরুল ইসলাম হক্কানী, খাদেমুল ইসলাম বসুনিয়া, মফিজুল ইসলাম, নিতেন রায়, নাট্য সংগঠক সাখাওয়াত রাংগা প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন শিল্পী অজিত রায়ের স্ত্রী বুলা রায়, কন্যা প্রেয়সী মজুমদার, পুত্র রোমাঞ্চ রায়। রথীন্দ্রনাথ রায়, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ও সাউন্ড টাচের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।