অজিত রায়কে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ অজিত রায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। কথা আর গানে আজ এই বরেণ্য সংগীত-ব্যক্তিত্বকে স্মরণ করবে তাঁর সংগঠন অভ্যুদয়। অজিত রায়ের ছেলে রোমাঞ্চ রায় জানান, আজকের মূল অনুষ্ঠানটি হবে চট্টগ্রামে, সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে। এখানে আলোচনার পর গান করবেন কাবেরী সেনগুপ্ত ও অভ্যুদয়ের শিল্পীরা। ঢাকায় অজিত রায়ের স্মরণ-অনুষ্ঠান হবে ১৪ সেপ্টেম্বর। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অভ্যুদয় আয়োজিত এ অনুষ্ঠানে গান করবে ছায়ানট, রবিরাগ, উদীচী, ঋষিজ, বৈতালিক, অভ্যুদয়সহ আরও কয়েকটি সংগীত-সংগঠন। অজিত রায় ষাটের দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত রবীন্দ্রসংগীতের পাশাপাশি গেয়েছেন গণসংগীত ও দেশের গান। সুর দিয়েছেন অসংখ্য গান ও কবিতায়। অজিত রায়কে শ্রদ্ধা জানাতে বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে তাঁর সুর করা গান নিয়ে অ্যালবাম আমি তোমাকেই দেখি এবং কবিতার সুরারোপ নিয়ে মহাজীবন। রোমাঞ্চ জানান, জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে অ্যালবাম দুটির মোড়ক খোলা হবে।