অজিত রায়ের গানের অ্যালবামের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করেছে রবীন্দ্র ও গণসংগীতশিল্পী অজিত রায়ের কণ্ঠে ধারণ করা দুটি গানের অ্যালবাম আমি তোমাকেই দেখি এবং হে মহাজীবন। শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জাতীয় জাদুঘরে আজ শুক্রবার শিল্পীর নিজের হাতে গড়া প্রতিষ্ঠান অভ্যুদয় সংগীত অঙ্গন আয়োজন করেছে আলোচনা ও সংগীতানুষ্ঠানের। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে শিল্পী অজিত রায়ের অডিও অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হবে। মোড়ক উন্মোচন করবেন সংগীত ব্যক্তিত্ব সুধীন দাস। বিজ্ঞপ্তি।