অজিত রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জীবনযাপনে অভ্যস্ত অজিত রায় ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি শুধু গানই করেননি, মুক্তিযুদ্ধের সময় তিনি একজন দক্ষ সংগঠক হিসেবেও বেতারে কাজ করেছেন।বেতারে ভেসে আসা তাঁর গান শুনেই উজ্জীবিত হয়েছে লাখো বাঙালি। যুদ্ধ করেছে প্রাণ বাজি রেখে। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গন হারিয়েছে একজন অভিভাবক। উদীচীর আয়োজনে প্রয়াত শিল্পী অজিত রায়ের শ্রদ্ধাঞ্জলিতে এমন মন্তব্য করলেন আসা অতিথিরা।গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজন করে ‘শিল্পী সংগ্রামী অজিত রায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ ইদু। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, রামেন্দু মজুমদার, মনজুরুল আহসান খান, কাজী মোহাম্মদ শীশ, ফকির আলমগীর, সারোয়ার আলীসহ অনেকে। মাছরাঙায় ‘হাউজফুল’স্যাটেলাইট টেলিভিশন মাছরাঙায় শুরু হচ্ছে কুইজভিত্তিক গেম শো ‘হাউজফুল’। দেশীয় চলচ্চিত্রের তথ্যবহুল খুঁটিনাটি নানা দিক থাকবে এ অনুষ্ঠানে। চলচ্চিত্রনির্ভর এ অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেতা আলমগীর। হাউজফুল অনুষ্ঠানের প্রচার উপলক্ষে গতকাল সোমবার বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মুনায়েম, অনুষ্ঠানপ্রধান হাসান আবিদুর রেজা এবং হাউজফুল অনুষ্ঠানের উপস্থাপক আলমগীর। সংবাদ সম্মেলনে অতিথিরা অনুষ্ঠানের নানা দিক সম্পর্কে অলোকপাত করেন।১৬ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার রাত নয়টা দুই মিনিটে মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে কুইজভিত্তিক গেম শো হাউজফুল। এটি প্রযোজনা করছেন তোফায়েল সরকার।