অজিত রায়ের সিডির মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী অজিত রায় রবীন্দ্রসংগীত শিল্পী ও আধুনিক গানের সুরকার হিসেবে বিশেষভাবে খ্যাতি পেলেও তিনি মনেপ্রাণে ছিলেন গণসংগীতের একজন দৃপ্ত পদাতিক। প্রয়াত এই শিল্পীর গাওয়া দুটি গানের অ্যালবাম আমি তোমাকেই দেখি এবং হে মহা জীবন-এর মোড়ক উন্মোচন করা হলো গতকাল শুক্রবার সন্ধ্যায়।শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অভ্যুদয় সংগীত অঙ্গন জাতীয় জাদুঘর মিলনায়তনে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অজিত রায়ের অডিও অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন সংগীত ব্যক্তিত্ব সুধীন দাস। অ্যালবাম দুটি প্রকাশ করেছে বেঙ্গল ফাউন্ডেশন।