অজ্ঞান হয়ে হাসপাতালে শ্যারন স্টোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির মিলানে গত শুক্রবার একটি ফ্যাশন শোতে অজ্ঞান হয়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন অভিনেত্রী শ্যারন স্টোনকে। পরদিন ইতালিতে আমেরিকান ফাউন্ডেশন ফর এইডস রিসার্চ প্রতিষ্ঠানের তহবিল গঠন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও হাসপাতাল থেকে গিয়ে সেই অনুষ্ঠানে ঠিকই যোগ দেন তিনি।তারকাবহুল সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্যারন বলেন, ‘আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি। এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এ ধরনের অর্থপূর্ণ কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রসঙ্গত, ২০০১ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তীব্র মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই ‘বেসিক ইনস্টিংক্ট’ তারকা। মাইগ্রেনের সেই সমস্যা থেকে এখনো পুরোপুরি মুক্তি মেলেনি ৫৫ বছর বয়সী এ অভিনেত্রীর।