অজয় এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খানদের বাজারে এবার ভাগ বসাতে যাচ্ছেন কোনো কাপুর নন, বা খিলাড়ি অক্ষয় কুমারও নন। সেই ব্যক্তিটি অজয় দেবগন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে ৪০০ কোটি রুপির চুক্তি করেছেন তিনি।২০১৭ সাল পর্যন্ত অজয়ের যতগুলো ছবি মুক্তি পাবে, সব কটির টিভিস্বত্ব পাবে এই চ্যানেলটি। অন্তত ১০টি ছবি মুক্তি পাবে এই সময়ের মধ্যে। অজয় এখন ব্যস্ত আছেন হিম্মতওয়ালা ছবিটি নিয়ে। গত শতকের আশির দশকে মুক্তি পাওয়া জিতেন্দ্র-শ্রীদেবী অভিনীত ছবির রিমেক করছেন তিনি। অজয়ের সঙ্গে ছবিতে অভিনয় করছেন নতুন শিল্পী তামান্না ভাটিয়া।এর আগে এমন চুক্তি করেছিলেন সালমান খান। সেটা ছিল ৫০০ কোটি রুপির। মিড-ডে।