অজয়ের উড়োজাহাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই একটা দিকে অন্তত এখন নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতেই পারেন অজয় দেবগন। এত কাল হলিউড তারকাদেরই নিজস্ব উড়োজাহাজ কেনার কথা শোনা গেছে। এবার বলিউড তারকা হিসেবে ব্যক্তিগত বিমান-মালিকদের তালিকায় নাম ওঠালেন অজয় দেবগন। সম্প্রতি একটি ছয় আসনের উড়োজাহাজ কিনেছেন অজয়। নিজের ব্যক্তিগত ভ্রমণ, শুটিং আর ছবির প্রচার-প্রচারণার কাজেই তিনি ব্যবহার করবেন এই উড়োজাহাজ। অজয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বহুদিন ধরেই নিজের একটি উড়োজাহাজ কেনার ইচ্ছে ছিল অজয়ের। এই মুহূর্তে চেন্নাই বিমানবন্দরে উড্ডয়নের অনুমতি পাওয়ার অপেক্ষায় আছে অজয়ের উড়োজাহাজ। ওয়েবসাইট।