অজয়ের চলন্ত জিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অজয় দেবগন
অজয় দেবগন

নিজেকে ফিট রাখার জন্য যেকোনো মূল্য দিতেই রাজি অজয় দেবগন। এ জন্যই তো বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করে নিজের ভ্যানিটি ভ্যানকে জিমে রূপান্তর করলেন তিনি। এখন থেকে যেখানেই যাবেন, তাঁর সঙ্গে যাবে চলন্ত এই জিমও। জানা গেছে, রোহিত শেঠির ছবি সিংহাম রিটার্নস-এর কাজ চলছে একটানা। লম্বা শুটিং শিডিউল। শুটিং শেষে জিমে যাওয়া দূরে থাক, বাড়ি ফেরারও সময় হয় না অজয়ের। কিন্তু অ্যাকশন ঘরানার এই ছবির জন্য আকর্ষণীয় দেহগড়ন সবচেয়ে জরুরি। তাই চরিত্রের খাতিরে নিজ তাগিদেই গাড়ির ভেতর জিম বানিয়ে নিলেন অজয়। সময়-সুযোগ বুঝে শুটিংয়ের ফাঁকে সেখানেই নানা কসরতের মধ্য দিয়ে অজয় নিজের সিক্স প্যাকচর্চায় ব্যস্ত থাকেন।