অজয়ের শিক্ষক কাজল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঘরে বসে পত্নীর কাছ থেকে এলেম নিতে হলো অভিনেতা অজয় দেবগনকে। সিংহম ছবিতে জাঁদরেল এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় চোস্ত মারাঠিতে কথা বলতে দেখা যাবে অজয়কে। সে জন্য মারাঠি ভাষাটা রপ্ত করতে হয়েছে। আর তাঁর সহায় হয়েছেন স্ত্রী কাজল। ছোটবেলা থেকে মায়ের মুখে ভাষাটা শুনতে শুনতে রপ্ত হয়ে গিয়েছিল কাজলের। সেটাই এবার কাজে লাগানোর মওকা পেলেন। স্বামীপ্রবরকে কিছু জ্ঞান দিতে পেরে কাজলের ঠাট দেখে কে! রোহিত শেঠি পরিচালিত তামিল এ ছবিটি রিমেক হচ্ছে। ছবিটি আগামীকাল ২২ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। ওয়েবসাইট।