অঞ্জন দত্তের '৫৯'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঞ্জন দত্ত
অঞ্জন দত্ত

বছর দশেক পর বের হচ্ছে দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্তের নতুন অ্যালবাম। অ্যালবামের নাম ৫৯। ভারতে নয়, অ্যালবামটি বেরোচ্ছে বাংলাদেশ থেকে। অডিও সিডি কিংবা ডিভিডি আকারে নয়, অ্যালবামের গানগুলো শোনা যাচ্ছে শুধু গ্রামীণফোন মিউজিক রেডিওতে।
গ্রামীণফোন থেকে জানানো হয়েছে, এবার ঈদে গ্রামীণফোন তাদের গ্রাহকদের জন্য এ উপহার নিয়ে এসেছে। গ্রামীণফোনের গ্রাহকেরা ৪০৪০ নম্বরে ডায়াল করে শুনতে পাবেন অঞ্জন দত্তের এ গানগুলো।
অ্যালবামে গান আছে ১০টি। আর গানগুলো মূলত জীবনবোধ, রোমান্টিক, স্মৃতিচারণাসহ মেলোডি ধাঁচের। জীবনমুখী গান নামে বাংলা গানের যে প্রচলন রয়েছে, সেই ধারার গানই লেখেন অঞ্জন দত্ত। সুর করেন এবং গেয়েও থাকেন। পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে। গানকে ভালোবেসে হেঁটে যাচ্ছেন অনেক বছর ধরে। পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, পরিচালনাও করেছেন অসংখ্য ছবি। অঞ্জন দত্তের বয়স এখন ৬০।