অটিস্টিক শিশুদের ছবির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক শিশুদের আঁকা ছবির সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হলো গতকাল শুক্রবার ধানমন্ডির দৃক গ্যালারিতে। অনেকেরই এমন ভ্রান্ত ধারণা রয়েছে যে অটিস্টিকরা সৃজনশীল কাজে সক্ষম নয়। এই প্রদর্শনীর ছবিগুলো সেই ধারণা পাল্টে দেবে।ছাত্রসংগঠন ‘হ্যান্স’ ইউনিলিভারের ব্র্যান্ড ‘সার্ফ এক্সেল’-এর সঙ্গে যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী আবুল বারক্ আলভী ও হ্যান্সের চেয়ারম্যান মীর সোহরাবুল হোসেন। প্রদর্শনী চলবে ২৮ জুন পর্যন্ত।