অটিস্টিক শিশুদের নিয়ে রেজওয়ানের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অটিস্টিক শিশুদের জন্য গান করলেন এটিএন তারকা রেজওয়ান। গানটিতে তাঁর সহশিল্পী হিসেবে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার শিল্পী সাবা। গানের শিরোনাম হচ্ছে ‘আকাশ সমান সম্ভাবনার মুক্তো ওদের মাঝে, সাজবে ওরা রংধনু রং স্বপ্নের কারুকাজে।’ গানটি লিখেছেন ইকবাল খন্দকার। এতে সুর করেছেন রাজীব। রেজওয়ান বলেন, এর আগে বিভিন্ন ধরনের গান করেছি। কিন্তু কখনো অটিস্টিক বাচ্চাদের জন্য গান করা হয়নি। খুবই ভালো লাগছে এ ধরনের গান করতে পেরে। জানা গেছে, এবারের স্মাইল শোতে এ গানটি ছাড়াও অটিস্টিক শিশুদের নিয়ে থাকবে আরও কিছু ব্যতিক্রমী আয়োজন।এটিএন বাংলায় খন্দকার ইসমাইলের পরিচালনা ও উপস্থাপনায় স্মাইল শো প্রচারিত হবে ১৯ আগস্ট রাত আটটায়।