অটোরিকশাচালক মৌসুমী, যাত্রী ইমন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরিত্রের প্রয়োজনে টিভি কিংবা চলচ্চিত্রে অভিনয়শিল্পীদের অনেক কিছুই করতে হয়। সেটা তাঁদের নিয়মিত কাজের অংশ হিসেবেই থাকে। কিন্তু একটু অবসর পেলে তারকারাও যে অন্যদের মতো আনন্দে মেতে ওঠার সুযোগ খোঁজেন, সেটা তাঁদের কাজে প্রমাণ পাওয়া যায়। কাজের ফাঁকে তেমনি এক অবসর মিলেছিল অভিনেত্রী মৌসুমী ও সংগীত পরিচালক ইমন সাহার।চ্যানেল নাইনের রিয়েলিটি শো পাওয়ার ভয়েসের বাছাইয়ের কাজে সম্প্রতি সিলেট গিয়েছিলেন তাঁরা। সেখানে কাজের ফাঁকে কিছু অবসর সময়ও মিলেছিল তাঁদের। আর এ অবসরে সিএনজিচালিত অটোরিকশা চালানোর আনন্দে মেতে উঠেছিলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। আর অটোরিকশায় মৌসুমীর যাত্রী হিসেবে ছিলেন সংগীত পরিচালক ইমন সাহা।ইমন সাহা বলেন, ‘পাওয়ার ভয়েসের অডিশনের অবসর সময়ে আমরা সবাই মিলে বেশ মজা করি। তারই একটি অংশ হিসেবে মৌসুমী আপার অটোরিকশার যাত্রী হওয়া।’সিলেটের বাছাই শেষে পাওয়ার ভয়েস অনুষ্ঠানের বিচারক দল এখন চট্টগ্রামে। মৌসুমী ও ইমন সাহা ছাড়াও পাওয়ার ভয়েস অনুষ্ঠানে আরেকজন বিচারক হলেন সুবীর নন্দী। আর মহাগুরু হিসেবে আছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। উপস্থাপনা করছেন আঁখি আলমগীর।