অডিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তোমায় মনে পড়ে

তোমায় মনে পড়ে
তোমায় মনে পড়ে

নজরুলসংগীতের অ্যালবাম। কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রকাশ করেছে সা রে গা মা। এই অ্যালবামে রয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের দুটি সিডি। এতে রয়েছে শাস্ত্রীয় ও রাগাশ্রয়ী গান। ফিরোজা বেগমের গান নিয়ে রয়েছে তিনটি সিডি। এতে রয়েছে কাব্যগীতি ও গজল আঙ্গিকের গান।

কাদম্বরী

কাদম্বরী
কাদম্বরী

সুমন ঘোষ তৈরি করেছেন ছবিটি। ছবিতে যে গান ও আবহ সংগীত ব্যবহার করা হয়েছে, তা নিয়ে অ্যালবাম তৈরি করেছে টাইমস মিউজিক। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। এতে রয়েছে ওস্তাদ আমজাদ আলী খানের সরোদ। গানে কণ্ঠ দিয়েছেন ওস্তাদ রশীদ খান, কৌশিকী চক্রবর্তী, শ্রাবণী সেন ও বাবুল সুপ্রিয়।

আয় ডেকে যায়

আয় ডেকে যায়
আয় ডেকে যায়

নচিকেতার নতুন গানের অ্যালবাম। পূজা উপলেক্ষ প্রকাশ করেছে পাওয়ার কর্ড।
পাওয়া যাচ্ছে ইউনিভার্সেল মিউজিক, গ্র্যান্ড প্লাজা শপিং মল, বড় মগবাজার।