অডিও অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপেক্ষার প্রহরসম্প্রতি লেজার ভিশনের ব্যানারে বাজারে এসেছে জাবেদ তপুর একক অ্যালবাম অপেক্ষার প্রহর। অ্যালবামটির সুর ও সংগীত করেছেন আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার ও রাজীব। অ্যালবামে জাবেদ তপু গেয়েছেন ১০টি গান। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘অপেক্ষার প্রহর’, ‘চরণে শেকল’, ‘নদী’, ‘নীল অভিমান’, ময়ূরকণ্ঠী ইত্যাদি। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, সাজ্জাদ হোসাইন, সোমেস্বর আলী, কাওনাইন সৌরভ ও লুৎফর হাসান।সুরের ভেলায়এএমভি থেকে সম্প্রতি বাজারে এসেছে ১০ জন শিল্পীর গাওয়া গান নিয়ে মিশ্র অ্যালবাম সুরের ভেলায় তারার মেলায়। অ্যালবামের শিল্পীরা হলেন সুবীর নন্দী, তপন চৌধুরী, শাকিলা জাফর, আলম আরা মিনু, মেরিনা পারভীন, আলী মাহমুদ, স্বীকৃতি, রনি ও বাব্বু।অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন উজ্জ্বল সিনহা। গান লিখেছেন এম ডি আলাউদ্দিন।