অডিও অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০১টা সকাললিয়ন শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিলেন ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে। অগ্নিবীণা বাজারে এনেছে লিয়নের প্রথম একক অ্যালবাম ১০১টা সকাল। অ্যালবামটিতে গান আছে ১০টি। গানগুলো লিখেছেন—তান, লিমন, রাজীব, জিওন, শিশির ও মনির জামান। সংগীতায়োজন মিক্সিং ও মাস্টারিং করেছেন টফি রেনার। অ্যালবামের ছয়টি গানের সুর লিয়ন নিজেই করেছেন। এ ছাড়া লালন সাঁই ও শাহ আবদুল করিমের একটি করে গান রয়েছে লিয়নের অ্যালবামে।ভালোবাসার দিনেলেজার ভিশন প্রকাশ করেছে নবীন শিল্পী অয়নের অ্যালবাম ভালোবাসার দিনে। বাসুর প্রযোজনায় অ্যালবামটিতে অয়নের সহশিল্পী পুতুল ও জালাল। ‘লাগে ভালো তোমায়’, ‘ভালোবাসার দিনে’, ‘মন গেল পুড়ে’—এমন আটটি গান নিয়ে সাজানো অ্যালবামটির জন্য গান লিখেছেন লুৎফর হাসান, জাহীদ আকবর, রবিউল ইসলাম প্রমুখ। এ ছাড়া অয়ন নিজে লিখেছেন তিনটি গান। অ্যালবামের বেশির ভাগ গানের সুরও করেছেন অয়ন নিজেই।চাঁদনীআবিদ রনির সুর ও সংগীতায়োজনে এস এম বাকেরের অ্যালবাম চাঁদনী প্রকাশ করেছে লেজার ভিশন। অ্যালবামের ১০টি গানের কথা লিখেছেন শাহীন আনোয়ার, গোলাম মোস্তফা, অশোক চৌধুরী ও এস এম বাকের। মূলত গজলশিল্পী বাকের গানগুলোয় গজলের স্বাদ দেওয়ার চেষ্টা করেছেন।কাহাতকআগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে সুরকার-গায়ক তানভীর তারেকের নতুন অ্যালবাম কাহাতক। এই অ্যালবামে গান করেছেন ক্লোজআপ তারকা মাহাদী, মেহরাব, কিশোর ও পুলক। আর তানভীর নিজেও এই অ্যালবামে গান গেয়েছেন। এই প্রথম ক্লোজআপ তারকাদের নিয়ে কাজ প্রসঙ্গে তানভীর বলেন, ‘ওঁদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, কিন্তু কাজ করা হয়নি কখনো। এবার কাজ করে অনেক মজার অভিজ্ঞতা হয়েছে। প্রত্যেকেই খুবই ভালো গেয়েছেন।’কাহাতক অ্যালবামের কম্পোজিশনের কাজ প্রায় শেষ। শিগগিরই অ্যালবামটি বাজারে আসবে বলে তানভীর জানান।