অডিও অ্যালবামে 'পুষ্টিপালা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুষ্টিপালা’ একটি রেডিও অনুষ্ঠান। পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর জন্য তৈরি করা হয় ৪৮ পর্বের অনুষ্ঠানটি। প্রচারিত হয়েছে বাংলাদেশ বেতার ও দুটি এফএম রেডিওতে। শ্রোতাদের আগ্রহের কারণে এবার তা অডিও অ্যালবাম আকারে বাজারে দেওয়া হচ্ছে। আর এই উদ্যোগ নিয়েছে ইমপ্রেস অডিও ভিশন ও কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খোলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন।
‘পুষ্টিপালা’র মাধ্যমে আয়োডিন, আয়রন, ভিটামিন ‘এ’র ঘাটতি, মাতৃদুগ্ধ, বাড়তি খাবার, সুষম খাদ্য, শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ, অপুষ্টি, অতিপুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।